সর্বশেষ

কুষ্টিয়া সংবাদ

দৌলতপুরে মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মেলার আড়ালে রাতের বেলায় জুয়ার আসর পরিচালনার অভিযোগ উঠেছে। উপজেলার রিফাতপুর ইউনিয়নের ঝাউদহ বাবলুর বাজার ও খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর বাজারসংলগ্ন একটি বাগানে পৃথকভাবে এসব আসর বসছে বলে দাবি স্থানীয়দের। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এসব আসরে অংশ নিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেকে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুষ্টিয়া সীমান্তে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে টেঙ্গর মন্ডল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। চরাঞ্চলে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

কুষ্টিয়ায় জুয়ার টাকা জোগাতেই বন্ধুকে খুন করে খড়ের নিচে চাপা

কুষ্টিয়ার দৌলতপুরে অনলাইন জুয়ায় হেরে যাওয়া টাকা উদ্ধার করতে বন্ধু রাজা হোসেনকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করেছে তার ঘনিষ্ঠ বন্ধু রিফাছ হোসেন। নিখোঁজের দুই দিন পর ফসলি মাঠের খড়ের নিচ থেকে শিয়ালে খাওয়া অর্ধগলিত লাশ উদ্ধারের পর এই রোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত ঘাতক বন্ধুকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরে শিয়ালে খুবলে খাওয়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে একটি ফসলি মাঠের রাস্তা থেকে শিয়ালে খুবলে খাওয়া অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

কুষ্টিয়ায় বিড়ালের কামড়ে জলাতঙ্কের টিকা নিলেন ১২ হাজারেরও বেশি

কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে পোষা বিড়াল ও কুকুরের কামড় বা আঁচড়ের ঘটনা। চলতি বছরের প্রথম আট মাসে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষ জলাতঙ্কের টিকা নিয়েছেন, যার সিংহভাগই বিড়ালের আক্রমণের শিকার। চিকিৎসকেরা এই পরিস্থিতিতে গৃহপালিত পশু পালনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

কুষ্টিয়ায় মামলা দিয়ে সেই বৃদ্ধা বাদীকেই কারাগারে পাঠাল পুলিশ

কুষ্টিয়ায় নিজের বসতবাড়ি ও গুদামে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করে চরম বিপাকে পড়েছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। মামলা তুলে নেওয়ার অব্যাহত চাপের মুখে শেষ পর্যন্ত তাকেই একটি ‘সন্ত্রাস বিরোধী’ আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।